মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ

Spread the love

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি কালো রঙের মাইক্রোবাস চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ - অপরাধ