সোমবার , ২ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে দুই এমপির শপথ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ

Spread the love

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান মঙ্গলবার (৩ নভেম্বর) শপথ নেবেন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বেলা ১২টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

এই আসনে এর আগে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। পরে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান। গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে কোভিড টিকার কার্যকারিতা বিষয়ক গবেষণা প্রকাশে বাধা

গাজা যুদ্ধ শেষ হয়নি—মৃত সব জিম্মি ফিরলেই বন্ধ হবে: ইসরায়েলি সেনাপ্রধান

অনিবন্ধিতরাই ছড়াচ্ছে অপতথ্য, নিয়ন্ত্রণে বিশেষ টিম গঠনের ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর

আলোচনার মাঝেই আন্দোলন ডাকা ‘আলোচনার প্রতি অবজ্ঞা’: আমীর খসরু

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়লো

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৮ সেনা নিহত

ইউএনজিএ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থান করা হোটেলে ইরানের ড্রোন হামলা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, উঠতে পারে ১২ প্রকল্প

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ