শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত তিতাস কমিউটার দুই ভাগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত অবস্থায় তিতাস কমিউটার ট্রেন দুই ভাগে বিভক্ত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে শান্টিং চলাকালে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টিকিট কাউন্টারের সুপারভাইজার মহিউদ্দিন সজিব জানান, ঢাকা থেকে আসা ট্রেনটি ঢাকায় ফেরার পথে এক নম্বর লাইন থেকে চার নম্বর লাইনে যাওয়ার সময় ‘ছ’ ও ‘জ’ বগির মাঝখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, ফলে ট্রেনটি দুই ভাগ হয়ে যায়।

রেলস্টেশনের মাস্টার রফিকুল ইসলাম বলেন, শান্টিংয়ের সময় বিচ্ছিন্ন হয়ে পড়া বগিগুলো দ্রুত মেরামত করা হয়। এরপর বিকেল ২টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বগিগুলোর যান্ত্রিক অংশ পরিদর্শন জোরদার করা হবে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টানা চতুর্থ দিনের মতো বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ভোগান্তিতে রোগীরা

ঢামেক থেকে ওষুধ চুরি, দৌড়ে ধরল আনসার

শেখ হাসিনাসহ সব বাংলাদেশিকে ভারত থেকে তাড়ানোর দাবি শিবসেনা এমপির

ইসরায়েলকে ‘অবৈধ রাষ্ট্র’ আখ্যা; মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

সিআইএমএস-এ তথ্য হালনাগাদের আহ্বান ডিএমপির

প্রফেসর ইউনূসের সরকারের পাশে বিশ্বের প্রভাবশালী নেতাবৃন্দ

রোববার সর্বদলীয় বৈঠকের আহ্বান প্রধান উপদেষ্টার

৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

দেশের স্বার্থেই শিক্ষার্থীদের রাজনীতিতে আসতে হবে: এ্যানি

ফুটবলকে বিদায়ের সময় চূড়ান্ত করে ফেলেছেন নেইমার!