সোমবার , ২ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য হলে কঠোর হস্তে দমন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

Spread the love

শ্রমিক আন্দোলনের নামে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাক কারখানার মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা যায়। তাঁদের সব বিষয় বিবেচনায় নিয়ে অত্যন্ত সহানুভূতির সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারণ করা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সোমবারই বোর্ডের প্রথম সভা হতে পারে। তা না হলে অল্প সময়ের মধ্যেই সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে যত দ্রুত সম্ভব শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হতে পারে।

তিনি বলেন, বর্তমান মজুরি কাঠামোর তিন বছর পূর্ণ হতে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। আশা করা হচ্ছে, মজুরি বোর্ড সব পক্ষের সঙ্গে আলোচনা করে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারবে।

সর্বশেষ - অপরাধ