বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ছিনতায়ের কবলে অ্যাডভোকেট মিঠুন সাহা!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৪ ৮:২৯ পূর্বাহ্ণ

Spread the love

প্রশাসনের নাকের ডগায় শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। তেমনটি ঘটেছে আলোচিত অ্যাডভোকেট মিথুন সাহার সঙ্গে। তেমনটি তিনি বর্ণনা দিয়েছেন নিজের ফেসবুকে। তিনি লিখেছেন, প্রাণটা নিয়ে কোনমতে ফিরলাম…..

এরপর লিখেন, রাত ১০.১৫। পোস্তগোলা ব্রীজ থেকে ধোলাইপাড় পর্যন্ত জ্যাম। আমি বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। পোস্তগোলা বাসস্টান্ড থেকে ধোলাইপাড়ের দিকে যাচ্ছি। হঠাৎ দেখলাম চারজন ২০/২২ বছরের ছেলে আমার পিছু নিয়েছে। এখানে সন্ধ্যার পর প্রচুর ছিনতাই হয়।ওরা পিছু নিয়েছে আমি তাতে সমস্যা ফিল করি নাই।কিন্তু ওদের কোমরে ছুরি আছে তা বুঝতে পারলাম।একজনের গেঞ্জি উপরে উঠেছিল তাই ছুরি দেখতে পেয়েছি।

তিনি আরও লিখেন, আমার বামহাতে দুইটা ফোন ও মানিব্যাগ। আমি পকেটে রাখি।মাঝপথে অনেক ভয় পাইলাম। বাস গাড়ি ছাড়া মানুষ নাই।হঠাৎ ওরা দৌড় দিয়ে চলে গেল। বুঝতে পারলাম বাস থেকে মোবাইল ছিনতাই করে পালাচ্ছে।ভয়ে ভয়ে ধোলাইপাড় আসলাম।

ঢাকার রাস্তায় রাত ১১ টার পর কেউ হাঁটবেন না।এখন ছেচড়া ছিনতাইকারী নাই। এখন ঘুরে বেড়ায় অস্ত্রসহ ছিনতাইকারী। যাত্রাবাড়ি, গুলিস্তান, মো:পুর বসিলা, খিলক্ষেত মোড়, পূর্বাচল ৩০০ ফিট এরিয়া, আফতাবনগর এসব এরিয়ায় রাতে না থাকা ভালো।

নিরাপদ থাকুন।পদ্মা সেতু পার হয়ে মাদারীপুর ও শরীয়তপুর রোডে রাত ৯ টার পর নিজস্ব গাড়িতে না যাওয়া ভালো।গাড়ি থামিয়ে চাঁদাবাজি ও লুটপাট হয়।

যাইহোক, নিরাপদে ওইদিন বাসায় এসেছি।

যদিও শেষ পর্যন্ত তিনি প্রশাসনের কোন সাহায্য নেননি বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্গোৎসবে হিলি সীমান্তে দুই বাংলার মিলনমেলা

পুলিশ ইউনিট প্রধানদের দায়িত্ব পালনে কঠোর নির্দেশ

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আনন্দিত: তারেক রহমান

১০ দিনে মালদ্বীপে ৮ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

বাসভবন হিসেবে স্পিকারের সরকারি বাসভবন ব্যবহারের সিদ্ধান্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল, মঞ্জুরুল মুন্সীর মনোনয়ন বাতিল

অভিবাসনবিরোধী অভিযানে লস অ্যাঞ্জেলেসে চরম উত্তেজনা

দুর্বৃত্তের গুলিতে নিহত মুসাব্বির, সিসিটিভি ফুটেজ প্রকাশ

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার