সোমবার , ২ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হুতি হামলার শঙ্কা, আল নাসরের উজবেকিস্তান সফরে নেই রোনালদো

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ

Spread the love

এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে উজবেকিস্তান সফরে গেছে সৌদি ক্লাব আল নাসর। তবে দলের সঙ্গে যাননি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ রাতে তাশখন্দে স্বাগতিক পাকতাকোরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে আল নাসরকে।

রোনালদোর পাশাপাশি স্কোয়াডে রাখা হয়নি কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকেও। আল নাসরের কোচ আঙ্গে পোস্তেকোগলু জানিয়েছেন, ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের ক্লান্তি বিবেচনায় এই তিন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা উদ্বেগের কারণেই রোনালদোকে উজবেকিস্তানে নেওয়া হয়নি বলে জানিয়েছে ইএসপিএন।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

গত সপ্তাহে আল নাসরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে রিয়াদ সফরে যেতে অস্বীকৃতি জানায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল। পরে ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এর আগে গত ১২ অক্টোবর রিয়াদে আল নাসরের একটি ম্যাচও ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়তে পারে আগামী বছরের এশিয়ান কাপ আয়োজনেও। আগামী ৭ জানুয়ারি দেশটিতে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুয়েনাসা মিয়ামোতো বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে টুর্নামেন্ট আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, নভেম্বরের শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন হলে টুর্নামেন্ট এক বছর পিছিয়ে ২০২৮ সালে আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগের পশ্চিম অঞ্চলের পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে নেই আল নাসর। পাঁচ সৌদি ক্লাবের মধ্যে দলটির অবস্থান নবম। এশিয়ান শিরোপার স্বপ্ন দেখা ক্লাবটির জন্য পাকতাকোরের বিপক্ষে ম্যাচটি তাই বেশ গুরুত্বপূর্ণ।

সর্বশেষ গত বৃহস্পতিবার আল খুলুদের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রোনালদো। এতে ক্যারিয়ারের এক হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন তিনি। বর্তমানে তাঁর গোলসংখ্যা ৯৮৫। তবে দল উজবেকিস্তানে গেলেও আপাতত সৌদি আরবেই থাকতে হচ্ছে পর্তুগিজ এই তারকাকে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ১

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

নির্বাচন ঘিরে জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান

সোমবার গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের ডাক: মির্জা ফখরুলের নতুন চ্যালেঞ্জের ঘোষণা

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই

ডাকসু নির্বাচন গণতন্ত্রের বড় পদক্ষেপ: আসিফ নজরুল

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

সিটি কলেজে সংঘর্ষ: জামায়াতের উদ্বেগ ও বিচার দাবি