সোমবার , ২ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এর মধ্যে আশুলিয়া ও মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ১০টার পর থেকে আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা প্রথমে অনন্ত কারখানার সামনে জড়ো হন। পরে তাঁরা হামীম কারখানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিভিন্ন দাবিতে কারখানা থেকে বেরিয়ে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থানে ছিল। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুর-১০ এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে। একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তাঁদের আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর, হরিণহাটি ও আশপাশের শিল্পাঞ্চলের যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার পোশাক কারখানাগুলো আবারও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিকদের আন্দোলনের ফলে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় আজ

আমিরাতের আকাশে স্বস্তি: যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে মেলেনি ক্ষেপণাস্ত্রের দেখা

ঢাকা-কলকাতা রুটে ‘মৈত্রী’ ফের চালু হতে পারে সেপ্টেম্বরে

ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন

ঐক্য ও সাম্য প্রতিষ্ঠায় আশুরার শিক্ষা অনুসরণের আহ্বান প্রধান উপদেষ্টার

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

মার্কিন চাপেই কি থমকে গেল ভারতের চাবাহার স্বপ্ন?

মোদির বাসভবনের কাছে মসজিদ খালি করার নোটিশ

পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন: পুলিশের প্রতি মানবিক হওয়ার ও নতুন শপথের আহ্বান

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি