রবিবার , ১ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খুলনায় তাঁতী দলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ

Spread the love

খুলনা মহানগরীতে সৈয়দ হুমায়ুন কবির নামে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির তাঁতী দলের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, রায়েরমহল বড় মসজিদের পেছনে ‘ইল ক্যান্টিন’ নামে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন হুমায়ুন কবির। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি বুকে আঘাত করে।

পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে উপস্থিত নিহতের স্বজন সৈয়দ দিদারুল আলম বিপ্লব অভিযোগ করেন, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের এক ছাত্রদল নেতা ও তাঁর সহযোগীরা এ হামলা চালিয়েছেন। তাঁর দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান আলী বলেন, ঘটনাটি খালিশপুর ও আড়ংঘাটা থানার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। তবে ঘটনাস্থল আড়ংঘাটা থানার আওতাধীন।

এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত