সোমবার , ২ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ

Spread the love

পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুর শিল্পাঞ্চলে প্রায় দেড় শতাধিক পোশাক কারখানায় সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসেন বিকেল ৩টার দিকে জানান, এসব কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হলেও মঙ্গলবার যথাসময়ে কারখানাগুলো খুলবে বলে তাঁরা আশা করছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

এর আগে, সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। দুপুরের আগে গাজীপুর মহানগর এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে অবস্থান নেন শ্রমিকরা।

আমজাদ হোসেন আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি জেলা ও মহানগর পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - অপরাধ