মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১২, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ

Spread the love

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক পর্যায়ে জোরালো জনমত গঠনে ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) দেশসমূহের সক্রিয় সমর্থন প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তাঁর কার্যালয়ে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের সাথে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী তাঁদের স্বাগত জানিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই ওআইসি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের এক মজবুত ভিত্তি তৈরি হয়েছিল, যা ভবিষ্যতে আরও সুসংহত হবে। বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়াসহ ১৮টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত