মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৫ ৪:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের মূল ফটকসহ আশপাশে সেনাবাহিনী, অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অনেক নেতাকর্মী হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলেও নিরাপত্তাজনিত কারণে পুলিশ প্রবেশে বাধা দিচ্ছে।

বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে ৮০ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির মতো জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। বিদেশে নেওয়ার উদ্যোগ থাকলেও শারীরিক অবস্থা খারাপ থাকায় তা সম্ভব হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত