বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ, নিহত ১৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ণ

Spread the love

ছত্তিশগড়ের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে সিংঘিতারাই এলাকার ওই কেন্দ্রে কাজ চলাকালীন আচমকা এই দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১১ জন শ্রমিকের প্রাণহানি নিশ্চিত করা হয়েছে এবং অন্তত ২০ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি গত বছর থেকে সচল রয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানিয়েছেন, চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও সাতজনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির মালিকানায় থাকা বেদান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট বয়লার ইউনিটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড। তবে এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকার নিশ্চিত করেছে যে, তদন্তে যদি কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানিয়েছেন, চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও সাতজনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির মালিকানায় থাকা বেদান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট বয়লার ইউনিটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড। তবে এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকার নিশ্চিত করেছে যে, তদন্তে যদি কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেতানিয়াহুর বাসভবন এ আঘাত হেনেছে: হিজবুল্লাহর ড্রোন

ফ্রান্সে কাপড়ের ব্যাগে লুকিয়ে কারাগার ত্যাগ, কর্তৃপক্ষের গাফিলতি স্বীকার

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে ইসি’র সমবেদনা ও শোক জ্ঞাপন

সরকারি হাইস্কুলের শিক্ষক-কর্মচারীদের বদলি, ২ শর্তে আবেদন

উত্তর-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা: প্রধানমন্ত্রীর নির্দেশ

৩,৮০০ শিশুর হার্ট সার্জারির উদ্যোগে গিনেস বুকে পলক মুচ্ছল

পুলিশের নতুন রূপরেখা: ১৮০ দিনের কর্মসূচি ও ৯টি নতুন ইউনিট গঠন

জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পাচ্ছে সেনাবাহিনী, জানালেন উপাচার্য