সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্কুলে মেয়েদের টয়লেট না থাকলে রেজিস্ট্রেশন সম্ভব নয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ

Spread the love

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশের প্রতিটি স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট থাকা বাধ্যতামূলক হতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য আলাদা টয়লেট থাকবে না, তারা রেজিস্ট্রেশনের যোগ্যতা রাখে না।

সোমবার সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শারমীন এস মুরশিদ বলেন, একটি ছোট অবহেলার কারণে অনেক মেয়েশিশু শতভাগ শিক্ষায় অংশগ্রহণ করতে পারে না। সমাজ এখনো এ বিষয়ে অসচেতন এবং স্কুল পরিচালনাকারীরাও বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেন না।

তিনি আরও বলেন, মেয়েদের জন্য টয়লেটের অভাব শুধু স্কুলে নয়, অনেক সরকারি-দপ্তরেও রয়েছে। এতে নারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়েন, ইনফেকশনে ভোগেন, কিন্তু চুপচাপ সহ্য করেন।

উপদেষ্টা জানান, এসব সমস্যা সমাধানে পলিসি পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন এবং দায়িত্ব শেষ করার আগে এ প্রক্রিয়া সম্পন্ন করতে চান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় সানজিদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

অন্তর্বর্তী সরকার অনুমোদন দিয়েছে চারটি অধ্যাদেশ

ডাকসু নির্বাচনে মোবাইল-ব্যাগসহ ইলেকট্রনিক সামগ্রী নিষিদ্ধ

৯ দিন পর ১৭০ মিটার গভীর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

২৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা, কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা

পোস্টাল ব্যালটে ভোট দেবেন সাড়ে ১৫ লাখের বেশি ভোটার

থাইল্যান্ডে বন্যায় প্রাণহানিতে শোক জানালেন প্রধান উপদেষ্টা

হংকংয়ে ভয়াবহ আগুনে ৯৪ মৃত্যু, নিখোঁজ শতাধিক

ড্রোন প্রযুক্তিতে নির্বাচনী নজরদারি: লাইভ ফিড পাবে ইসি ও প্রধান উপদেষ্টার কার্যালয়