মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘জ্বালাও-পোড়াও করে নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ’ — শফিকুল আলম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ

Spread the love

জ্বালাও-পোড়াও চালিয়ে আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি কোনো শক্তিই এই নির্বাচন বানচাল করতে পারবে না।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলে মতভেদ থাকতেই পারে, এটাকে আমরা গুরুতর কিছু মনে করছি না। যারা ঐক্যমত কমিশনের সঙ্গে কথা বলেছেন, তারা গত নয় মাস ধরে ইতিহাসের সবচেয়ে বড় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন। কিছু বিষয়ে মতবিরোধ থাকলেও সেটা কাটিয়ে উঠবে।”

প্রেস সচিব জানান, বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও নিজস্বভাবে প্রার্থী দিচ্ছে। “সবাই অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে,” বলেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন, ওসি মো. হিলাল উদ্দিনসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রশাসনের হুঁশিয়ারিতে স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

জবি শিক্ষার্থীদের অনশন অব্যাহত, প্রশাসনের পদত্যাগের দাবি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ বাজেট বরাদ্দ

নির্বাচনী নিরাপত্তায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার: ৮,৭৭০ কেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’

গাজার যুদ্ধোত্তর পরিকল্পনায় হোয়াইট হাউসে বৈঠক ডাকলেন ট্রাম্প

নবজাতক মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের

১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল

জাতীয়করণ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

হাসিনার ২০০৮ সালের হলফনামায় মিথ্যা তথ্য ছিল: দুদক চেয়ারম্যান