রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ক্যাথরিন কনলি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ

Spread the love

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী স্বতন্ত্র প্রার্থী ক্যাথরিন কনলি বিপুল ভোটে জয় পেয়েছেন। ৬৮ বছর বয়সী কনলি ৬৩ শতাংশের বেশি ভোট পেয়ে মধ্যপন্থী প্রার্থী হেদার হামফ্রিসকে (ফাইন গেইল পার্টি) পরাজিত করেছেন।

তবে রেকর্ডসংখ্যক ১৩ শতাংশ বাতিল ভোট এবং ডানপন্থী প্রার্থীর অনুপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মোট ১.৬৫ মিলিয়ন ভোটের মধ্যে উল্লেখযোগ্য অংশ অবৈধ ঘোষিত হয়।

জয়ের পর কনলি বলেন, “আপনাদের সেবা করা আমার জন্য গর্বের। আমি সবার প্রেসিডেন্ট হতে চাই—যারা ভোট দিয়েছেন বা দেননি।” তিনি শান্তি, অন্তর্ভুক্তি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা জোরদারের অঙ্গীকার করেন।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেন, “তিনি একটি শক্তিশালী ও ইতিবাচক প্রচারণা চালিয়েছেন। আমি তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।”

সর্বশেষ - অপরাধ