রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানকে হাজিরার নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

Spread the love

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর গঠন ও বিচারপ্রক্রিয়া নিয়ে টকশোতে প্রশ্ন তোলায় বিএনপি নেতা ফজলুর রহমানের মন্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহিতার শামিল’ বলে আখ্যায়িত করেছে ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগে তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে এক বেসরকারি টিভির ‘মুক্তবাক’ অনুষ্ঠানে ফজলুর রহমান আদালত অবমাননাকর মন্তব্য করেন—এমন অভিযোগে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গত বুধবার ট্রাইব্যুনালে আবেদন করেন। শুনানি শেষে রবিবার ট্রাইব্যুনাল নির্দেশনা দেন।

অভিযোগে বলা হয়, অনুষ্ঠানে ফজলুর রহমান দাবি করেন যে ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া বৈধ নয় এবং ‘এই ট্রাইব্যুনালের বিচার মানি না’। আদালত মন্তব্য করে জানায়, এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে।

উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট বিএনপি তার দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছিল। তা সত্ত্বেও কিশোরগঞ্জ-৪ আসনে তাকে পুনরায় প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিইসির সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক

আ. লীগের প্রত্যাবর্তনের ইঙ্গিত, কী ভাবছে বিএনপি

একা ঘরে মায়ের মরদেহে পচন, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

বিএনপি জোটের প্রার্থীর সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা

বিএনপির সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী

আ.লীগের নেতাকর্মীসহ যে কেউ স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সফটওয়্যার জটিলতায় আটকে গেছে নতুন পে-স্কেলের গেজেট