সোমবার , ২ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শ্রমিক অসন্তোষে উত্তাল গাজীপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার প্রবেশমুখ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন। অন্যদিকে, পরিস্থিতি শান্ত করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

এর আগে রোববার (১ নভেম্বর) সাভারের আশুলিয়া ও রাজধানীর মিরপুরেও পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শ্রমিকদের আন্দোলনের মুখে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই দিন সকাল থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগের দিন শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা।

এদিকে, বিক্ষোভের মধ্যে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের মাধ্যমে এ বিষয়ে কার্যক্রম চলবে। বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তাঁরা সড়ক ছাড়ছিলেন না। তাঁর দাবি, আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে পুলিশের মনে হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

যারা সমালোচনা করছে, তারা কখনো দেশ চালায়নি: তারেক রহমান

বিশ্বকাপ বয়কট: শাস্তির বদলে আইসিসি ইভেন্ট পাচ্ছে বাংলাদেশ!

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির কর্মসূচি ঘোষণা

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, দেশে আটকে সাড়ে ৫ হাজার বাংলাদেশি

দেশে হামে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিশুর মৃত্যু

বিদ্যুৎকেন্দ্র অচল, ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট; বেড়েছে লোডশেডিং

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আগস্টের শেষার্ধে