শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ

Spread the love

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে দেশের মসজিদের খতিব, ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানি ও উৎসব ভাতা চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের কয়েকটি এলাকায় প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে তা সারাদেশে বিস্তৃত করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে ধর্মীয় নেতাদের সামাজিক ও আর্থিক মর্যাদা বৃদ্ধির যে অঙ্গীকার করা হয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে বদ্ধপরিকর। এই কার্যক্রম কেবল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদেরও এই ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এই সময় মাহদী আমিনের পাশে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী হিসেবে আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস এবং তেজগাঁও কার্যালয়ে এটিই তাঁর প্রথম অফিস। নির্বাচনি প্রতিশ্রুতিগুলো দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রয়োজনীয় পলিসি গাইডলাইন এবং দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। অফিসে প্রবেশের আগে তিনি কার্যালয়ের পুরাতন কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা তাঁদের প্রশাসনিক ও নীতি-নির্ধারণী কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত