সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দোষারোপের রাজনীতিতে পেট ভরে না: যশোরে তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেবল এক দল অন্য দলকে দোষারোপ করার মাধ্যমে মানুষের কোনো কল্যাণ হয় না; বরং মানুষের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত রাজনীতি। আজ সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমান উল্লেখ করেন যে, বহুবছর ধরে চলা রাজনীতির এই নেতিবাচক ধারাবাহিকতা পরিবর্তনের সময় এসেছে এবং বিএনপি সেই পরিবর্তনের সূচনা করেছে। তিনি বলেন, আফিয়ার মতো অসহায় পরিবারগুলোর দায়িত্ব কেবল একটি রাজনৈতিক দলের পক্ষে নেওয়া কঠিন, তাই জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে এ ধরনের রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করা হবে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ‘কৃষিকার্ড’ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া বন্যার ঝুঁকি মোকাবিলা ও কৃষি বিপ্লবের লক্ষ্যে শহীদ জিয়াউর রহমানের ‘খাল খনন প্রকল্প’ পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। নারীদের সাবলম্বী করতে এবং তাঁদের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতেও বিএনপির বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানের শেষে তারেক রহমানের পক্ষ থেকে আফিয়ার মা মনিরা খাতুনের কাছে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়। ঘর পেয়ে আবেগে আপ্লুত মনিরা খাতুন এবং স্থানীয় বাসিন্দারা বিএনপির এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর পরিক্রেক্ষিতে আজ জরুরি বৈঠক

সিরিয়ালে মিলছে ২০০ টাকার তেল, খোলা বাজারে বিক্রি চড়া মূল্যে

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমানো হয়েছে বিমানভাড়া

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয়

দিল্লির হোটেলে আগুনে আহত এক বাংলাদেশির মৃত্যু

বন্যা পরিস্থিতির জেরে তিন বোর্ডে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি রায়ে সমাধান হবে ৪ ডিসেম্বর

জিরো থেকে হিরো যুবলীগ নেতা আবু বাশার

বাড়ির দেয়ালের লিখনে সমন্বয়ককে হত্যার হুমকি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জাপানের পূর্ণ সমর্থন, ৬ সমঝোতা স্মারক সই