বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডেনমার্কের পুনর্ব্যক্ত সমর্থন, বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

Spread the love

ডেনমার্ক বাংলাদেশের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত পথে উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন ডেনিশ স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিনা গ্যান্ডলোস হ্যানসেন।

সাক্ষাতে উপদেষ্টা এলসিটি প্রকল্পে ডেনিশ কোম্পানি এপিএম টার্মিনালের ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের কথা উল্লেখ করে বাংলাদেশে এটি এখন পর্যন্ত বৃহত্তম একক ইউরোপীয় বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেন। তিনি ডেনিশ পক্ষকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

হ্যানসেন বলেন, এলসিটি প্রকল্প দুই দেশের সহযোগিতার নতুন পর্যায়ের সূচনা করেছে। তিনি কক্সবাজারে প্রস্তাবিত ৫০০ মেগাওয়াট অফশোর বায়ু বিদ্যুৎ প্রকল্পে সম্ভাব্য ডেনিশ বিনিয়োগ এবং ডেনমার্কের উন্নয়ন অর্থ সংস্থা আইএফইউ-এর পুনঃবিনিয়োগ উদ্যোগের কথাও উল্লেখ করেন।

উভয় পক্ষ বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে এবং অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইরানে জোরালো হামলার

শাহজালাল বিমানবন্দরে বোমার হুমকি, কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট বাতিল

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ ১৭০’র বেশি

যমুনায় আলেম ও এতিমদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার

এভারকেয়ার ঘিরে বিজিবি মোতায়েন

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের

২৫ দিন পর সচল ইস্টার্ন রিফাইনারি: উৎপাদন শুরু, স্বস্তিতে জ্বালানি খাত

কক্সবাজারে চুরি করতে গিয়ে ধরা, পালাতে না পেরে ছাদে আগুন দিল চোর

⚖️ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সমালোচকদের আয়নায় মুখ দেখার পরামর্শ জামায়াত আমিরের