মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আর্জেন্টিনার বিশ্বকাপ বেসক্যাম্পে আবেগময় অধ্যায়ের সমাপ্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৪, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ

Spread the love

বিশ্বকাপজুড়ে যে শহরটি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্বপ্নের নীরব সারথি ছিল, সেমিফাইনালের মহারণের আগে অবশেষে সেই চেনা আঙিনাকে বিদায় জানালেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে কানসাস সিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক।

কানসাস যখন ‘ছোট্ট আর্জেন্টিনা’ বিশ্বকাপ শুরুর প্রায় ১৫ দিন আগে কানসাসে ঘাঁটি গেড়েছিল লিওনেল স্কালোনির দল। পুরো টুর্নামেন্টে এই শহরের চমৎকার সুযোগ-সুবিধা ও নিরিবিলি পরিবেশকে বেসক্যাম্প বানিয়েই একের পর এক যুদ্ধজয় করেছে আর্জেন্টিনা। শেষ অনুশীলনের পর প্রথাগত বারবিকিউ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় পুরো দল। মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে লিখেছেন, ‘কানসাসে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’ ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজও লিখেছেন, ‘ধন্যবাদ কানসাস! আমাদের যাত্রা এখনও শেষ হয়নি।’

সামনে ইংল্যান্ড ও নতুন গন্তব্য কানসাসের পর্ব চুকিয়ে আর্জেন্টিনার পুরো মনোযোগ এখন সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মহালড়াইয়ের দিকে। আটলান্টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে দলটির পরবর্তী গন্তব্য। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যেতে পারলে স্কালোনির দল যাবে নিউ জার্সিতে, আর অনাকাঙ্ক্ষিত কোনো হারে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য তাদের উড়াল দিতে হবে মিয়ামিতে। তবে কানসাসে আর ফেরা হচ্ছে না দলটির।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তাৎক্ষণিক যুদ্ধবিরতি চান জাতিসংঘ প্রধান

ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস

‘অপারেশন ট্রু প্রমিজ ৪’: মার্কিন রণতরি ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সুপার ওভারের নাটকীয়তায় পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

১৫ এপ্রিলের মধ্যে আসছে এলএনজি ও এলপিজির ৫টি জাহাজ

ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন হস্তক্ষেপে রাশিয়ার হুঁশিয়ারি

দুদক অনুসন্ধান করবে সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

মার্কিন ট্রেজারিকে টপকে বিশ্বের প্রধান রিজার্ভ সম্পদ এখন স্বর্ণ