শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কিরাতে দ্বিতীয় হলেন বাংলাদেশের আবু ইউসুফ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ৩:২৫ পূর্বাহ্ণ

Spread the love

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন ও কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ কারি মোহাম্মাদ আবু ইউসুফ কিরাত বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ছেলেদের কিরাত বিভাগে প্রথম হয়েছেন নাইজেরিয়ার বশির উসমান ইমাম এবং তৃতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার মুহাম্মাদ তাওফীক হাকিম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ‘ইন্দোনেশিয়ান কোরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন’-এর সভাপতি নাসরুল্লাহ আব্দুর রহমান।

গাজিপুরের আবদুল জলিলের ছেলে আবু ইউসুফ বাংলাদেশের স্বনামধন্য কিরাত শিক্ষক শায়েখ হাফেজ কারি নাজমুল হাসানের ছাত্র। হিফজ ও তাজবিদ সম্পন্ন করে বর্তমানে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইলমুল কিরাত বিভাগে অধ্যয়ন করছেন।

এর আগেও ইউসুফ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন। ২০২৩ সালে মিশরের ওয়াজারাতুল আওক্বাফ আয়োজিত কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা হিফজ গ্রুপে তিনি প্রথম হন। পোর্ট সাইদ আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান এবং ২০১৭ সালে বৈশাখী টেলিভিশনের জাতীয় কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

তার সাফল্যে বাংলাদেশের কিরাত অঙ্গন ও ইসলামি শিক্ষাবিদদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। শিক্ষক নাজমুল হাসান বলেন, “ইউসুফের অর্জন বাংলাদেশের কিরাত শিক্ষার মানকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।”

নিজ অনুভূতি জানিয়ে ইউসুফ বলেন, “এই সাফল্য উৎসর্গ করছি আমার শিক্ষক, মাদরাসা এবং দেশের সব কুরআনপ্রেমী মানুষের প্রতি।” ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি জানান, কোরআনের খেদমতের মাধ্যমে বিশ্বে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে চান এবং বাংলাদেশকে কিরাত জগতে আরও উজ্জ্বল করতে চান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

৩ লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর ঐতিহাসিক জয়

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার অভিনেত্রী নিপুণ!

আজ নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন: বাংলাদেশ বনাম চীন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

দীর্ঘ বৈঠকেও অগ্রগতি নেই, খালি হাতেই ফিরছেন ভ্যান্স

তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তন

আনন্দমিছিল নয়, দোয়া ও প্রার্থনায় অংশ নিতে আহ্বান বিএনপির

জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক শুরু