শনিবার , ১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধান উপদেষ্টা গণভোট বিষয়ে সিদ্ধান্ত নেবেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, এবং যেকোনো সিদ্ধান্তই হোক না কেন জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে। কোনো শক্তি এটিকে পিছিয়ে দিতে পারবে না।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের মত প্রকাশের পরও এটি কোনো হুমকি হিসেবে দেখা হচ্ছে না। প্রধান উপদেষ্টা যা উত্তম মনে করবেন, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, আগামী ১৩ নভেম্বর আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবেন। এছাড়া ২৪-এর গণ-অভ্যুত্থানে নারীদের অবদানকে স্মরণ করে শফিকুল আলম বলেন, স্বৈরাচার পতনের সময় নারীরাও পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে সকল ক্ষেত্রেই তাদের প্রতিনিধিত্ব স্পষ্ট।

‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত প্রশাসক ইসমাঈল হোসেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত

চাঁদে মানুষ পাঠানোর আগে বিশেষ এআই রোবট নামাচ্ছে চীন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়

ইরানের আক্রমণক্ষমতা ১০ গুণ বেড়েছে

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি বিএনপির

ঈদের ছুটি শেষে ঢাকা অভিমুখে মানুষের ঢল: কর্মচঞ্চল হচ্ছে রাজধানী

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করল জার্মানি

ইউরোপের মাটিতে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত কয়েকজন

রংপুর-২ আসনে সরগরম প্রচারণা, বিএনপির মনোনয়নপ্রত্যাশী এক ডজন