সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসিনার আপিলের সুযোগ কেন আর থাকছে না

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ণ

Spread the love

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনাসহ তিন আসামির রায় আজ সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটিই প্রথম যে মামলার রায় ট্রাইব্যুনাল থেকে ঘোষণা হতে যাচ্ছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সকালে রায় দেবেন। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচারের প্রস্তুতিও নেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি শেখ হাসিনা, অপর দুইজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন—দুজনই বর্তমানে পলাতক।

রাজসাক্ষী হিসেবে হাজির করা হয়েছে মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী মামুনকে। দণ্ডিত কেউ গ্রেপ্তার হলে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। তবে পলাতক আসামিদের গ্রেপ্তার না হলে আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম।

তিনি আরও জানান, রায় প্রদানের ক্ষেত্রে নারী আসামির জন্য আইনে কোনো বিশেষ সুবিধা নেই; অপরাধের মাত্রা অনুযায়ীই সিদ্ধান্ত হবে।

সর্বশেষ - অপরাধ