শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ণ

Spread the love

জেন-জি আন্দোলনের জোয়ারে পতন হয়েছে নেপাল সরকারের। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে শপথ নিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার সুপারিশে শুক্রবার রাতেই সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং ২০২৬ সালের ৫ মার্চ নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

৭৩ বছর বয়সী কার্কির নেতৃত্বে গঠিত হয়েছে ছোট মন্ত্রিসভার অন্তর্বর্তী সরকার, যার মেয়াদ ছয় মাস। এই সময়ে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারকে। এর মাধ্যমে কার্কি ইতিহাস গড়লেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ৮ সেপ্টেম্বর সংসদে ঢোকার চেষ্টা করলে গুলি চালনায় বহু শিক্ষার্থী নিহত হন। এর পরদিন ক্ষুব্ধ জনতা সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিসহ শীর্ষ মন্ত্রীদের বাড়িতে হামলা চালায়। শেষমেষ ওলি পদত্যাগ করে আত্মগোপনে যান।

২০১৬-১৭ সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা সুশীলা কার্কি দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন, যা তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবে ওমরাহ যাত্রীদের দুর্ঘটনা: ৪২ জনের মৃত্যু

প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ বরিশাল সফরে যাচ্ছেন

তারেক রহমান: রাষ্ট্রসুরক্ষার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা জরুরি

জানাজার লাইন কারওয়ান বাজার-বিজয় সরণি হয়ে ছাড়িয়েছে আগারগাঁও

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি আজ

বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান

ভূমিকম্পে হতাহতদের প্রতি প্রধান উপদেষ্টার শোক

মঙ্গল শোভাযাত্রায় বর্ণিল নববর্ষ বরণ ও সম্প্রীতির জয়গান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে আরও যেসব দেশ

রংপুরে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরির চক্র ধ্বংস, ৭ গ্রেপ্তার