মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘের ৮০তম অধিবেশন শুরু, শান্তির আহ্বান গুতেরেসের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে অধিবেশনের উদ্বোধন করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।

উদ্বোধনী বক্তব্যে তিনি গাজা, সুদান ও ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানান এবং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। গুতেরেস বলেন, জাতিসংঘের ভিত্তিই দাঁড়িয়ে আছে এই আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার ওপর।

দীর্ঘদিনের রীতি অনুযায়ী অধিবেশনে প্রথম বক্তৃতা দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তাঁর পর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ট্রাম্পের ভাষণ শুরু হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনে তিনি ‘বিশ্বের লক্ষ্য’ নিয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সর্বশেষ - অপরাধ