সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তাপস ও পরিবারের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার দুই সন্তান ও স্বার্থ–সংশ্লিষ্টদের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, তাপসের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের বাইরে ৭৩ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি টাকার লেনদেন ও ৫ লাখ ১৭ হাজার মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্যও দুদক পেয়েছে।

মামলার আবেদনে আরও বলা হয়, তাপস ও তার স্বজনদের নামে থাকা সব সম্পদ এখনও সুনির্দিষ্টভাবে শনাক্ত না হলেও ২১টি ব্যাংক হিসাব চিহ্নিত হয়েছে। এসব সম্পদ যাতে হস্তান্তর বা বেহাত করা না যায়, সে জন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি বলে উল্লেখ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা নয়, ডিসেম্বরেই নির্বাচন চাই: তারেক রহমান

জনগণের টাকায় সরকার চলে, তাই জবাবদিহি জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী

সালাহউদ্দিন আহমেদ: ইসলামবিদ্বেষী নয় বিএনপি, সমতাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় দল

উগ্রবাদীর স্থান বাংলাদেশে হবে না: ভূমিমন্ত্রী

ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহ কমান্ডার আব্বাস কার্কি নিহত দাবি

ইরান-বাণিজ্য: ভারতীয় সংস্থা ও নাগরিকদের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ

ফেব্রুয়ারির আগে ৫ লাখ টন চাল সংগ্রহ শেষ করবে সরকার

মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি-জামায়াতের সম্মতি ছিল: পররাষ্ট্রমন্ত্রী

প্রশ্নফাঁস রোধে কঠোর নতুন আইনের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি

ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম