শুক্রবার , ৪ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পলায়নকারী নয়, জনগণের সেবক চান জ্বালানি উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৪, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ

Spread the love

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোটারদের প্রতি এমন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন, যিনি উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে এবং উপযুক্ত খাতে ব্যয় করবেন। তিনি বলেন, “আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন। তিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যাতে এখানে থাকেন এমন কাউকে নির্বাচিত করবেন।”

শুক্রবার (০৪ জুলাই) বিকেলে জামালপুরের মাদারগঞ্জে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, “আশা করি আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো।” তিনি জানান, প্রধান উপদেষ্টা স্মরণকালের সেরা নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন, যার অর্থ হলো ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা উপস্থিত থাকতে পারবেন এবং ভোটের পর সবার সামনে প্রকাশ্যে ভোট গণনা করা হবে। তিনি বলেন, “আমরা তো কোনো দলের সমর্থক না, যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। কিন্ত এইটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতে খুব খারাপ হবে।”

জামালপুর-১ অনুসন্ধান কূপ প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, “এখানে গ্যাস ছিল এটা আগে কেউ জানতো না। এখান ৫ এমএমসি গ্যাস পাওয়া গেছে।” তিনি জানান, এই কূপ থেকে তিন কিলোমিটার দূরে আরেকটি কূপ খনন করা হবে, যা থেকে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তিনি বলেন, “এর আগে টু ডি, থ্রি ডি সার্ভেয়ার করে এটার সম্ভাব্যতা আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করবো।” আবিষ্কৃত গ্যাস অপচয় না করার অঙ্গীকার করে তিনি বলেন, “এখানে যে গ্যাস পাওয়া যাবে সেটা নষ্ট করবো না। এখানে একটি মোবাইল প্রসেসিং প্ল্যান আনবো।” তিনি ব্যাখ্যা করেন যে, কূপের গ্যাস সরাসরি ব্যবহার করা যায় না, রিফাইন করতে হয়। “যেহেতু এখানে বড় কোনো বিনিয়োগ হবে না, যদি বড় কোনো ডিপোজিট পাওয়া যায় তাহলে দেখা যাবে। এজন্য এখানে একটা মোবাইল প্রসেসিং প্ল্যান আনবো, সেটা থেকে গ্যাসটাকে প্রসেস করে এখানে স্থানীয়ভাবে শিল্প কারখানায় কভার করবো,” যোগ করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাভারে ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটি সংঘর্ষে উত্তেজনা

নির্বাচন ঘিরে ডিসি-এসপি-ইউএনও বদল আসছে

আজ সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা

ইউনিটেও থাকছে না ভিন্নতা, একই পোশাক পরবেন সব পুলিশ সদস্য

গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি, বিভ্রান্তিমূলক সমালোচনা নয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের গুরুত্বপূর্ণ সভা শুরু

পর্যটন নগরী কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোন্থার আঘাত, বিপর্যস্ত জনজীবন

কংগ্রেসের পতনে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ভূমিকার ইঙ্গিত

ইশরাককে মেয়র ঘোষণার রিট খারিজ: বিএনপির নেতা-কর্মীদের উচ্ছ্বাস মিছিল