শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এবার দ্বীপ কিনলেন নেইমার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৪ ৮:৪০ পূর্বাহ্ণ

Spread the love

দী্র্ঘ দিন ধরে নাই খেলার মাঠে  ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। মাঠের বাইরে থাকলেও তিনি আছেন  আলোচনায়। ব্রাজিলে একটি ব্যক্তিগত দ্বীপ কিনলে নেইমার।

রিও ডি জেনিরোর কাছাকাছি ইলাহাও দো জাপাও দ্বীপে থাকছেন নেইমার। এই দ্বীপে থাকতে প্রতিদিন ৫০ হাজার ইউরো ভাড়া দিতে তাকে। দ্বীপটি নেইমারের এতোটাই ভালো লেগেছে যে এবার কিনতে যাচ্ছেন তিনি। এটি কিনতে নেইমারের খরচ হবে ৯০ লাখ ইউরো। নেইমার যে দ্বীপটি কিনতে যাচ্ছেন, সেই খবর দিয়েছেন ব্রাজিলের এক সাংবাদিক লিও দিয়াস। এ মুহূর্তে দ্বীপটির মালিকানা কানাডিয়ান একটি প্রতিষ্ঠানের। আগে দ্বীপটির দাম ১ কোটি ২০ লাখ ইউরো চেয়েছিল তারা। এখন ৩০ লাখ ইউরো দাম কমিয়ে চাওয়ায় এটা কিনতে যাচ্ছেন নেইমার।

দ্বীপটিতে একই সঙ্গে ১০ জন অতিথি থাকতে পারবেন। রিও ডি জেনিরো থেকে দ্বীপটিতে পৌঁছাতে হেলিকপ্টারে ৩৫ মিনিট লাগে। এ মুহূর্তে দ্বীপটির মালিকানা প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টার আছে, যেটি নেইমারের হবে। 

হেলিকপ্টার ছাড়াও রিও থেকে নৌকায় করে সেখানে যাওয়া যায়। দ্বীপটি সব মিলিয়ে তিন হেক্টরের। সেখানে ইন্দোনেশিয়ান স্টাইলের একটি মূল ভিলা, দুটি স্যুইট, একটি মাছের পুকুর ও সমুদ্রের দিক মুখ করা তিনটি বাংলো আছে।

সর্বশেষ - অপরাধ