বুধবার , ৯ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতীয় বিমানবাহিনীর জাগুয়ার বিধ্বস্ত, দুই পাইলটের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ

Spread the love

বুধবার দুপুরে রাজস্থানের চুরু জেলায় ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান রুটিন প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে। ভানোদা গ্রামের একটি কৃষিজমিতে বিমানটি ভেঙে পড়লে এতে থাকা দুই পাইলটই নিহত হন।

বিমানবাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, “আজ রাজস্থানের চুরু জেলার কাছে একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান রুটিন প্রশিক্ষণ মিশন চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানে থাকা দুই পাইলট গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান।” তবে, দুর্ঘটনাস্থলে কোনো বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, দুপুর ১টা ২৫ মিনিটে রাজলদেশর থানার অধীন ভানোদা গ্রামের একটি মাঠে যুদ্ধবিমানটি পতিত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং অনুসন্ধান অভিযান শুরু করা হয়।

আইএএফ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করেছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভারতীয় বিমানবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এর আগে, গত এপ্রিল মাসে গুজরাটের জামনগরে একটি জাগুয়ার যুদ্ধবিমান নাইট মিশনের সময় বিধ্বস্ত হয়, যেখানে একজন পাইলট নিহত হন। মার্চ মাসে হরিয়ানার পাঁচকুলায় একটি যুদ্ধবিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়ে। এছাড়াও, ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশে একটি মিরাজ ২০০০ এবং গত বছরের নভেম্বরে আগ্রায় একটি মিগ-২৯ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল।

এই ধারাবাহিক দুর্ঘটনা ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত মান এবং প্রশিক্ষণ পদ্ধতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, ঊর্ধ্বমুখী সবজির বাজার

সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস

কপ-৩০ এ সব মন্ত্রণালয়ের অংশগ্রহণ চাইলেন ফরিদা আখতার

পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

৩৫ বছরের চাকরি জীবনে এবার প্রথম ভোট দেবেন আইজিপি

৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ক্যাথরিন কনলি

কী থাকবে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে?

নীলফামারীর চীন মৈত্রী হাসপাতাল হবে গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র