বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর থেকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ

Spread the love

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে করা কোনো মেডিক্যাল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে এসব পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্যও প্রক্রিয়াকরণ করা হবে না।

বুধবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের তালিকাভুক্ত কেন্দ্রগুলোর বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা পরিপালন ও সক্ষমতা বিবেচনায় তালিকা থেকে কোনো কেন্দ্র বাদ পড়তে পারে, আবার নতুন কেন্দ্রও যুক্ত হতে পারে।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিক্যাল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিক্যাল পরীক্ষা করতে বা করাতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমতি ছাড়াই মেডিক্যাল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিক্যাল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ভিডিআর ভিসাসংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অমান্যকারী মেডিক্যাল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।

অবৈধ বা অনুমোদনহীন মেডিক্যাল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য ইমেইল করা যাবে secretary@probashi.gov.bd ঠিকানায়।

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেলের দাম কমালো চীন: ইরান যুদ্ধের পর এই প্রথম স্বস্তি

বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতি মূল্যায়নে জাতিসংঘের সহায়তা ঘোষণা

ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহ কমান্ডার আব্বাস কার্কি নিহত দাবি

নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত,

জ্বালানি আমদানিতে গতি: বুধবার বন্দরে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের চালান

আয়ের চেয়ে ব্যয় বেশি, সংসার চালাতে ঋণ করছে প্রায় অর্ধেক পরিবার

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের ‘যৌথ নিয়ন্ত্রণ’ পরিকল্পনা

ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত, নারী পাইলট আটক

তিস্তা মহাপরিকল্পনা ঘিরে ভূরাজনীতি ও প্রধানমন্ত্রী চীন সফর

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নিতে সৌদি-তুরস্ক ইতিবাচক