শুক্রবার , ১৩ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় আজীবন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।

বিশ্বব্যাপী শান্তি, স্থায়িত্ব এবং পরিবেশ-প্রকৃতি ও মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত করেন।

২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদ্‌যাপন হিসেবে নতুন একটি পুরস্কার প্রবর্তন করেন। এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন

১৯৯০ সালে প্রতিষ্ঠিত ‘দ্য কিং’স ফাউন্ডেশন’ — যা তৎকালীন প্রিন্স অফ ওয়েলসের উদ্যোগে গঠিত যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা — প্রতি বছর টেকসই উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অসাধারণ অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিগত দিনের সব জুলুম ক্ষমা করে দিলাম: জামায়াত আমির

⚽ নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা কঠিন: এমবাপ্পের নজরে বিশ্বকাপ প্রস্তুতি

নির্বাচনের পরিবেশ ভালো, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত: প্রেস সচিব

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

জিডি গ্রহণ বাধ্যতামূলক ও মামলা গ্রহণে বিলম্ব না করার সুপারিশ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নজর

“রাতের অন্ধকারে নয়, স্বচ্ছ নির্বাচন চাই” — সিইসি নাসির উদ্দিন

মধ্যরাতে এনসিপির বিক্ষোভ ও কড়া স্লোগান

২০ জরুরি ওষুধের দাম সর্বোচ্চ ৫০% কমাল ইডিসিএল

ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের নানা নির্দেশনা ও পরামর্শ