বুধবার , ২২ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ

Spread the love

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত মুহূর্তের একটি বিতর্কিত ভিডিও ঘিরে অভিযোগের প্রাথমিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (২২ জুলাই, ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্থাপিত গুরুতর অভিযোগের বিষয়ে গঠিত সাংগঠনিক তদন্ত কমিটির রিপোর্টে নৈতিক পদস্খলনের সতত্য মেলার পর অবিলম্বে তাঁকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সিদ্ধান্তটি কার্যকরের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অবহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা পরবর্তীতে তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকা নিয়ে নতুন আইনি আলোচনার জন্ম দিতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত