বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩৯, বাড়তে পারে প্রাণহানি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ

Spread the love

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় দুটি ট্রেনে ৫০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। তিনি বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্পেনের রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে রেনফে পরিচালিত একটি ট্রেনের সঙ্গে ইরিয়ো কোম্পানির আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ওই রেলপথে চলাচলকারী সব ট্রেন বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়। স্পেনের জরুরি পরিষেবার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, উদ্ধার অভিযানে একাধিক দমকল বাহিনী, তিনটি হেলিকপ্টার এবং দুটি ভ্রাম্যমাণ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)সহ জরুরি সেবার বিভিন্ন সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় তিনি মর্মাহত। পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি পরিবহনমন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভোটের হার বেশি হলে বিএনপি, কম হলে জামায়াত লাভবান—বিআইডিডি

কর ফাঁকি স্বীকারে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

ঢাকা বোর্ডে এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বোর্ডে এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক অনিশ্চয়তা কেটেছে, ঐকমত্যে রমজানের আগে নির্বাচন

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়

শ্রীলঙ্কার জয়ে এশিয়া কাপের শেষ চারে বাংলাদেশ

কানাডায় নৌকাডুবি: বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতির মৃত্যু

কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে : তারেক রহমান

শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন: জাতির প্রতি প্রধান উপদেষ্টার অভিনন্দন