সোমবার , ৩০ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৮, আহত ২৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

Spread the love

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্প এলাকায় ‘শিগাচি ফার্মা’ নামক একটি ওষুধ প্রস্তুতকারী কারখানায় সোমবার (৩০ জুন) সকালে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

কারখানা সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় সেখানে মাইক্রোক্রিস্ট্যালিন সেলুলোজসহ খাদ্য ও ওষুধে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উৎপাদন চলছিল। বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করে। পুলিশের আইজি (মাল্টিজোন-২) ভি সত্যনারায়ণ জানান, সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানাটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং অগ্নিদগ্ধ শ্রমিকরা চারদিকে ছড়িয়ে পড়েন। জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা দলসহ অন্যান্য সংস্থাও দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেয়। ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হলেও, পরে চাঁদা নগর হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের ঘোষণা: ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘খুব সফল’ হামলা

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর শিশু ছেলেরও  মৃত্যু

চীনের বিরুদ্ধে নির্বাচনী তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ১০০ ফিলিস্তিনি

ই-পারিবারিক আদালত ভোগান্তি কমাবে: আইন উপদেষ্টা

ভেনিসে বাঁধনের ওপর হামলা: ভিডিও বিশ্লেষণে তিনজনের পরিচয় শনাক্ত

বিএনপি নেতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

ইসরায়েলই মধ্যপ্রাচ্যের শান্তির প্রধান বাধা: এরদোয়ান

ইসরায়েলের শঙ্কার কারণ: ইরানের গভীর পাহাড়ের নিচের পারমাণবিক স্থাপনা

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা ডন কারাগারে