শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কারাগারে বিয়ে করলেন গায়ক নোবেল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২০, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

ধর্ষণ মামলার বাদী, ইডেন মহিলা কলেজের সেই সাবেক ছাত্রীকে কারাগারে বিয়ে করেছেন গায়ক মাঈনুল আহসান নোবেল। বৃহস্পতিবার (১৯ জুন) কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী ইসরাত জাহান প্রিয়ার এই বিয়ে সম্পন্ন হয়েছে।

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এই তথ্য নিশ্চিত করেছেন। নোবেলের আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক মাঈনুল আহসান নোবেলকে বিয়ে করার অনুমতি দেন।

কারাগার সূত্রে জানা যায়, বিয়ের সময় উভয় পক্ষের সাক্ষী হিসেবে নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান, এবং মো. সাদেক উল্লাহ ভূইয়া উপস্থিত ছিলেন।

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত ২০ মে থেকে কারাগারে আছেন গায়ক নোবেল। গ্রেপ্তারের দিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন যে, যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন, তিনি তার স্ত্রী। নোবেল তাকে ধর্ষণ করেননি। ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম উদ্দিন।

ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল নোবেলের বিরুদ্ধে। পরে ১৯ মে নোবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন ইডেন কলেজের সাবেক সেই ছাত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত