শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কুয়াশায় ঢাকা–মাওয়ায় বাস–ট্রাক সংঘর্ষ, আহত ১০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ২:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

ঘন কুয়াশার মধ্যে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত ১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে হঠাৎ করে যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার ফলে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে রাত দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে বাসচালকের অসতর্কতা ও ঘন কুয়াশাকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘বড় শয়তান’ যার নাম নিয়েছেন, তিনিই হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা

রাজধানী থেকে ব্যাটারিচালিত রিকশা সরানো সহজ নয়: সড়ক উপদেষ্টা

শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী: বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

উগ্র ডানপন্থী দল টিএলপি নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

গোপালগঞ্জ সহিংসতা: নিহতের সংখ্যা বেড়ে ৫, গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু

বরুড়ায় পথসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর জন্য পুলিশি নিরাপত্তা

অভিযোগের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান: ইসি আনোয়ারুল

ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

ইরান ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে