শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিস্তা বাঁচাতে উত্তরাঞ্চলে মশাল মিছিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ৪:১৫ পূর্বাহ্ণ

Spread the love

তিস্তা নদী রক্ষায় উত্তাল হয়ে উঠেছে গোটা উত্তরাঞ্চল। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলায় (লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা) একযোগে ১১টি পয়েন্টে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রংপুর থেকে কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে হাজারো মানুষের অংশগ্রহণে তিস্তা তীর জুড়ে স্লোগানে মুখর হয়ে ওঠে উত্তরাঞ্চল।

দুলু বলেন, “তিস্তা শুধু উত্তরাঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির প্রাণ। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। জনগণ এখন তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে রাস্তায় নেমেছে।”

তিনি অভিযোগ করেন, সরকারের ধীরগতির কারণে নদীর জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে এবং মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র চলছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তিস্তা মহাপরিকল্পনার বিরোধীরা জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত হবেন।”

দুলু আরও বলেন, “নভেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করতে হবে। তা না হলে রংপুরের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পুরো বিভাগ অচল করে দেওয়া হবে।”

স্থানীয়রা জানান, তিস্তার ভাঙন, চর উত্থান ও নদীর শুকিয়ে যাওয়ায় ইতোমধ্যে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষিজমি বিলীন, ঘরবাড়ি ধসে পড়া এবং জীবিকা হারিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়ছে।

মশাল মিছিলের স্লোগান ছিল—
“জাগো বাহে তিস্তা বাঁচাই, তিস্তার ন্যায্য হিস্যা চাই।”

কর্মসূচিতে তিস্তা বাঁচাও আন্দোলনের নেতাদের পাশাপাশি বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, “তিস্তা ইস্যু এখন উত্তরবঙ্গের মানুষের জীবন-মৃত্যুর প্রশ্নে পরিণত হয়েছে। দুর্ভিক্ষ নেমে আসার আগেই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কড়া নির্দেশনা

একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল

রাজশাহী পলিটেকনিকে শিক্ষামন্ত্রী: শিক্ষার্থীদের সরাসরি অভিযোগ শোনেন

কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস চালু করলেন নবনির্বাচিত এমপি নুর

মিয়ানমারে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ইসরায়েলে ইরানের নতুন বিমান হামলা: ‘অযৌক্তিক আগ্রাসনের পাল্টা জবাব’

শাপলা চত্বর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জামিন পেলেন কৃষকদল নেতা শহিদুল ইসলাম বাবুল

তাওসিফ হ’ত্যা’কাণ্ডে মিডিয়ায় আসামির বক্তব্য প্রদানের ঘটনায় আরএমপি কমিশনারকে তলব