রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ: গোলাম পরওয়ার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে বিচারের বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসায় জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রবিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে হত্যাকারীদের বিচারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি না থাকায় জনগণের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি পরিকল্পিত ‘প্যাকেজ প্রোগ্রাম’। ভবিষ্যতে এ ধরনের আরও ষড়যন্ত্র হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারকে অবশ্যই সব নাগরিক, বিশেষ করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, গুলির ঘটনার ছয় ঘণ্টা পর কেন সীমান্ত সিলগালা করা হলো। তার অভিযোগ, গোয়েন্দা সংস্থার ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী দোসররা হত্যাকারীকে পালানোর সুযোগ করে দিয়েছে।

তিনি অবিলম্বে সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ - অপরাধ