রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক ও জাইমা রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই তারেক রহমানের নাম ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এদিকে রবিবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখাও বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।

বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হচ্ছেন। সে অনুযায়ী নির্বাচন কমিশনও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে। বিএনপি মিডিয়া সেল জানায়, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

উল্লেখ্য, ২০০৭–২০০৮ সালে দেশে প্রথমবার ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর দীর্ঘদিন দেশে ফিরতে না পারায় সে সময় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি তারেক রহমানের।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক

সুদানে বাজারে ভয়াবহ ড্রোন আঘাত, নিহতের সংখ্যা ১০

শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী: বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

গুগলকে রিকুয়েস্ট ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি ধীরগতি: ভোগান্তিতে ঘরমুখী মানুষ

তারেক রহমান দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

অর্ধেক দামে চাল-আটার জন্য ভোর থেকেই লাইনে নিম্ন আয়ের মানুষ

আরব আমিরাতকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি: স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা নির্দেশনা জারি

পরমাণু নীতিতে কৌশলগত বদল ইরানের: ‘জাতীয় সম্পদ’ রক্ষার ঘোষণা