বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছাবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ ২০২৭ সাল পর্যন্ত গড়াবে না। চলতি ২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “বই বিতরণ ২৭ সাল পর্যন্ত যাবে না, ২৬ সালের মধ্যেই হয়ে যাবে। বইয়ের কোয়ালিটির (গুণগত মান) ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ (আপস) করা হবে না। সুন্দর বই আমরা কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেব।”

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই

শিক্ষাক্রমে নতুন বই যুক্ত করার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চারটি নতুন বই তৈরি করা হয়েছে।

এর মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘সংস্কৃতি ও খেলাধুলা’, ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা এবং ‘আমার কারিগরি শিক্ষা’ বই রয়েছে। এ ছাড়া জেলা শহরের ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে একটি ঐচ্ছিক বই দেওয়া হবে।

মাওলানা ভাসানীর আদর্শ থেকে শেখার আহ্বান

মাওলানা ভাসানীর জীবন ও আদর্শের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর জীবন থেকে অনেক কিছু শেখার রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাঁর আদর্শ থেকে শিক্ষা নিতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেপ্তার ৩০

মক্কা চুক্তির আওতায় অন্য দেশে হামলা চালাবে না তুরস্ক: ফিদান

সব হাসপাতালের জন্য জরুরি নির্দেশ জারি

ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি ও পাকিস্তানের নেপথ্য মধ্যস্থতার বিবরণ

ডিসেম্বরে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ

বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান

অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

রিজার্ভ ৩২.১৫ বিলিয়ন ডলার, রেমিট্যান্সে ৯.৯% প্রবৃদ্ধি