বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নতুন রাষ্ট্রপতির সঙ্গে আজ ইসির সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

Spread the love

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম।

তিনি জানান, সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা বঙ্গভবনে গিয়ে নতুন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি এ সাক্ষাতে অংশ নিতে পারছেন না। বাকি কমিশনাররা সিইসির সঙ্গে বঙ্গভবনে যাবেন।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরে নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সৌজন্য সাক্ষাৎ।

সর্বশেষ - অপরাধ