রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জরুরি সেবায় তেলের রেশনিং তুলে নিল সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

Spread the love

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ–এর অধিবেশনে এ কথা জানান তিনি। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, দুই দিন আগেই পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। ফলে এসব বাহিনীর কার্যক্রমে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী পয়েন্ট অব অর্ডারে অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের কারণে পুলিশের রাতের টহল কমে গেছে। এতে অপরাধ বেড়ে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

তিনি কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনাও উল্লেখ করে বলেন, পুলিশ জ্বালানি সংকটের কারণে নিয়মিত টহল দিতে পারছে না বলে জানিয়েছে।

প্রধানমন্ত্রী এ উদ্বেগের জবাবে বলেন, বিষয়টি ইতোমধ্যে সমাধান করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর থাকবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিডনির কাছে বিমান দুর্ঘটনা, তিনজনের প্রাণহানি

উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার

গণতন্ত্রের মশাল হাতে আজীবন লড়েছেন খালেদা জিয়া: আমীর খসরু

‘হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ’—তথ্য সচিব

পঞ্চদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে

ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি

গাজায় গণহত্যা বন্ধে আহ্বান শেহবাজ শরিফের

বিশেষ মেধাসম্পন্নদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ চান প্রধান উপদেষ্টা

ভেনেজুয়েলাকে অস্থিতিশীল না করার আহ্বান এরদোয়ানের, ট্রাম্পকে ফোন