সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাগেরহাটে হরতাল ও অবরোধ, নির্বাচন অফিসে তালা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ণ

Spread the love

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার সকাল ৮টা থেকে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’। এই কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এরপর মিছিল নিয়ে হরতালকারীরা অবস্থান নেয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এই সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. ফকরুল হাসানের গাড়ি আটকে দেওয়া হয়। পরে তিনি পায়ে হেঁটে কার্যালয়ে প্রবেশ করেন।

হরতাল ও অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, নিপু মিনা, ফকির তারিকুল ইসলাম, জাহিদ সর্দার, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম, জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম এবং সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুসসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, বাগেরহাটে বহুদিন ধরেই চারটি সংসদীয় আসন ছিল। তবে নির্বাচন কমিশন চলতি বছরের ৩০ জুলাই এক প্রাথমিক প্রস্তাবে জেলার একটি আসন কমিয়ে তিনটি করার পরিকল্পনা প্রকাশ করে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতারা। পরবর্তীতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিয়ে চারটি আসন বহাল রাখার দাবি জানানো হয়।

তবে দাবির পরও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আসন বিন্যাস চূড়ান্ত করে গেজেট প্রকাশ করে, যেখানে তিনটি আসনই চূড়ান্ত রাখা হয়। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মতামত উপেক্ষা করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ইন্তেকাল করেছে,

আরবের আকাশ দখলের রোমাঞ্চকর কাহিনি: ইহুদিদের যুদ্ধবিমান অপারেশন

অযত্ন-অবহেলায় নষ্ট শতকোটি টাকার সরকারি যানবাহন

খামেনির সরাসরি হুমকি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি

হাসিনার মৃত্যুদণ্ডে জনগণের রায় প্রতিফলিত হয়েছে: রুমিন ফারহানা

লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু: বাড়ছে নিহতের সংখ্যা

‘ইচ্ছাকৃত গর্ভপাতে’ দেশে কিশোরী ও মধ্যবয়সী নারীদের কন্যাশিশুর ভ্রূণ বেশি: বিবিএসের প্রতিবেদন

খালেদা জিয়ার মৃত্যুতে ইসি’র সমবেদনা ও শোক জ্ঞাপন

পণ্যের দাম বৃদ্ধির প্রধান কারণ ডলারের মূল্যবৃদ্ধি, কর নয়

ইসির সংলাপে অংশ নিল জামায়াত