শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Sawkat Shihan
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ

Spread the love

তরুণ সমাজ চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যে পরিবর্তন ঘটাতে পারে, তা তারা ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে দেখিয়েছে। পরিবর্তনের সূচনাও তরুণ সমাজই করেছে বলে মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, হয়তো শতভাগ সফলতা অর্জন সম্ভব হবে না, তবে ৮০ শতাংশ পর্যন্ত সমস্যা সমাধান করা সম্ভব।

‘কেউ ঠেকিয়ে রাখতে পারবে না’

দেশ পুনর্গঠনে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সদস্য সংখ্যা প্রায় ২২ হাজার এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার কোটি।

তিনি বলেন, এত বিপুলসংখ্যক মানুষ যদি দেশকে পুনর্গঠনের কাজে যুক্ত হয়, তাহলে কেউ দেশের পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

সপ্তাহে এক ঘণ্টা পরিচ্ছন্নতায়

পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে নিয়মিত অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে ব্যয় করলেও দ্রুত পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, সম্মিলিতভাবে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি দেশের সামগ্রিক পরিবেশও আরও সুন্দর ও স্বাস্থ্যকর করা সম্ভব।

সর্বশেষ - অপরাধ