কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন, নারীদের জন্য নিরাপদ সমাজ ও কর্মস্থল নিশ্চিতের পাশাপাশি বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস চালু করা হবে। সোমবার দুপুরে দেওয়া বক্তব্যে তিনি দেশের ৫৪ বছরের অপশাসনের সমালোচনা করে নদী খননের অর্থ লোপাট ও চালের ট্রাকে ‘চাঁদাবাজি’ বন্ধের প্রতিশ্রুতি দেন। চিনিকলসহ বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর আশ্বাস দিয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শিল্পের বিপ্লব ঘটাবে এবং বেকারদের ভাতার বদলে কাজের সুযোগ দেবে। কুষ্টিয়ার চারটি আসনের দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সমাবেশে ১১-দলীয় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।


















