রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সীমানা পুনর্নির্ধারণে ইসিতে রেকর্ডসংখ্যক আবেদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ

Spread the love

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়ার ওপর নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েছে মোট ১ হাজার ৭৬০টি আবেদন। ইসির নির্বাচন পরিচালনা শাখার প্রস্তুত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসি কর্মকর্তারা জানান, ৮৩টি আসনের সীমানা পরিবর্তন চেয়ে এসব আবেদন জমা পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা হয়েছে কুমিল্লা অঞ্চল থেকে— ৬৮৩টি। সবচেয়ে কম এসেছে রংপুর অঞ্চল থেকে, মাত্র ৭টি।

একক আসনের মধ্যে সর্বোচ্চ ৩৬২টি আবেদন জমা পড়ে কুমিল্লা-১ আসন নিয়ে। পিরোজপুর-১, ২ ও ৩ আসন থেকে আসে ২৮৭টি এবং সিরাজগঞ্জ-৫ ও ৬ আসন থেকে ২২০টি আবেদন জমা হয়। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ৭৯টি আবেদন আসে ঢাকা-১ আসন ঘিরে।

এর আগে গত ৩০ জুলাই, ৩০০টি সংসদীয় আসনের খসড়া সীমানা পুনর্নির্ধারণ প্রকাশ করে নির্বাচন কমিশন। ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি করার প্রস্তাব করা হয় এবং বাগেরহাটে একটি কমিয়ে ৩টি রাখা হয়।

এই খসড়ায় মোট ৩৯টি আসনে সীমা পরিবর্তনের প্রস্তাব এসেছে। এর মধ্যে রয়েছে:
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, রংপুর, পঞ্চগড়, সাতক্ষীরা, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও বাগেরহাটের বিভিন্ন আসন।

বাগেরহাট জেলার আসন পুনর্বিন্যাসে বাগেরহাট-১ অপরিবর্তিত রাখা হলেও বাকি তিনটি আসনের উপজেলাভিত্তিক সীমানায় পরিবর্তন আনা হয়েছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, ৬৪ জেলার গড় ভোটার সংখ্যা ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০। এই গড় অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি কমানো হয়েছে, যাতে ভারসাম্য বজায় থাকে।

ইসি ১০ আগস্ট পর্যন্ত আপত্তি জানাতে সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে কমিশন। শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সূত্র: বাংলানিউজ

সর্বশেষ - অপরাধ