বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী ও সহযাত্রীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কোনো দর্শনার্থী বা সহযাত্রী বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।


















