সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান। এর আগে ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তাঁর বহর বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বগুড়া জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

বগুড়া সফরকালে প্রধানমন্ত্রী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর সফরসূচির অন্যতম প্রধান আকর্ষণ হলো দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে নবগঠিত ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন। এছাড়া বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবন এবং সোয়া ১১টায় জজ আদালতের ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর পৌনে ১২টায় তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে ‘জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে’ হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।

বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সব কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং পথে সাড়ে ৬টার দিকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবেন। প্রধানমন্ত্রীর এই সফর বগুড়ার সার্বিক উন্নয়নে নতুন গতির সঞ্চার করবে বলে স্থানীয়রা আশা করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

রাজধানীজুড়ে তীব্র ভূমিকম্প বাড্ডায় হেলে পড়েছে ভবন

জকসু নির্বাচনে ৩৪ পদে রেকর্ডভাঙা ৩১২ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

মক্কায় করিডোরে ঘুমিয়ে পড়লে ব্যবস্থা: সৌদি আরবের কড়া বার্তা

🏘️ ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

গুলশানে নেতাকর্মীদের ঢল তারেক রহমানের অপেক্ষায়

নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হকের আবেদন

শিক্ষকদের আন্দোলনে স্থবির বার্ষিক পরীক্ষা কার্যক্রম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা