শনিবার , ১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মা ইলিশের দাম আকাশছোঁয়া, বড় মাছ এখনও নদীতে নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

মা ইলিশ রক্ষার জন্য ২২ দিনের শিকার নিষেধাজ্ঞা শেষ হলেও নদীতে বড় সাইজের ইলিশ দেখা দিচ্ছে না। ফলে বড় ইলিশের দাম বেড়ে আকাশ ছুঁয়েছে, অন্যদিকে ছোট সাইজের মাছের দাম তুলনামূলক কম রয়েছে।

বরিশাল নগরীর পোর্ট রোড বাজারে ঘুরে দেখা গেছে, দেড় কেজি সাইজের ইলিশের কোনো মাছ মোকামে নেই। এক কেজি ২০০-৩০০ গ্রাম সাইজের ইলিশ আছে, যা প্রতি মণ ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কেজি সাইজের মাছ বিক্রি হচ্ছে ১ লাখ ৫ হাজার, এলসি (৮০০-৯০০ গ্রাম) ৯৬ হাজার টাকায়। ছোট সাইজের ৩০০ গ্রাম ইলিশ প্রতি কেজি ৮০০ টাকা ও আড়াইশ গ্রাম সাইজের ইলিশ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় ক্রেতারা অনেক সময় কিনতে পারছেন না।

পোর্ট বাজারের মাছ বিক্রেতা মাসুম বলেন, “বাজারে তেমন ইলিশ উঠছে না। দাম জিজ্ঞাসা করেই ক্রেতারা চলে যাচ্ছেন।” ক্রেতা জাকির হোসেন জানান, “কেজি সাইজের মাছ কিনতে এসেছিলাম, কিন্তু আড়াই হাজার টাকায় কিনতে পারি না।”

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “ট্রলিং ফিশিং বোট দিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের নিয়ম রয়েছে। কিন্তু সাগরে নদীর মোহনায় মাছ শিকার হলে বড় ইলিশ নদীতে আসে না। এটা বন্ধ না হলে বড় ইলিশ পাওয়া কঠিন হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মস্কোতে পুতিনের আমন্ত্রণে সাড়া দিলেন না জেলেনস্কি

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক

ইসরায়েলে ইরানের নবম দফা হামলা: বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ

ভারতীয় ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপরে

হাদির মৃত্যুতে ইইউ ও যুক্তরাষ্ট্রের শোক

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ

১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা

ডিএসসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন সাদিক কায়েম